রাঙ্গুনিয়ায় নৌকার প্রচারণায় আলেম সমাজ - BD Express

সত্যের সন্ধানে অবিচল


ব্রেকিং নিউজ


ad 1

ad 1

Saturday, December 22, 2018

রাঙ্গুনিয়ায় নৌকার প্রচারণায় আলেম সমাজ

নৌকার প্রচারণায় এবার মাঠে নেমেছে রাঙ্গুনিয়ার আলেম সমাজ। শনিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন তারা। এসময় আলেম সমাজের নেতৃবৃন্দ সাধারণ জনসাধারণের মাঝে নির্বাচনী প্রচারপত্র বিলি করেন এবং পথসভায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এদিন সকাল ১০টার দিকে উপজেলার লিচুবাগানে আলেম সমাজের প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদের ছোট ভাই খালেদ মাহমুদ।

 এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আলেম সমাজের মাওলানা মো. হাছান, হাফেজ মো. খোরশেদ, মাওলানা মো. ফারুক্ল¬, মাওলানা মো. হারুন, মাওলানা মো. ইফতেখার, মাওলানা মো. ইদ্রিছ, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন জল, মো. হারুন, মো. ফোরকান, মো. হানিফ, মো. ইয়াকুব, ছাত্রলীগ নেতা শিমুর গুপ্ত, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. দেলোয়ার প্রমুখ। এদিন আলেম সমাজ উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান, দোভাষী বাজার, মরিয়মনগর চৌমুহুনী, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা, মোগলের হাট, আলমশাহ পাড়া, ধামাইরহাট, ইসলামপুর ইউনিয়নের গাবতল, রাণীরহাট, রাজারহাট, পারুয়ার হাজারীহাট, কাটাখালী, রোয়াজারহাট, ঘাটচেক হয়ে গোডাউনে গিয়ে শেষ হয়। রবিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আলেম সমাজের সাথে ড. হাছান মাহমুদ মতবিনিময় করবেন বলে জানান আলেম সমাজের নেতৃবৃন্দ।

Ad 2

Ad 2