চট্টগ্রামে নৌকার প্রচারণায় তারার মেলা - BD Express

সত্যের সন্ধানে অবিচল


ব্রেকিং নিউজ


ad 1

ad 1

Friday, December 21, 2018

চট্টগ্রামে নৌকার প্রচারণায় তারার মেলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ প্রচারণায় চমক দেখাচ্ছে। একঝাঁক তারকা শিল্পী নৌকার পক্ষে বিভিন্ন জনসভায় ভোট চাইছেন।    আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নৌকায় ভোট চেয়ে প্রচারণা শুরু করেন সাংস্কৃতিক অঙ্গণের তারকারা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, শাকিল খান, সাইমন সাদিক, শাহরিয়ার নাজিম জয়, মাহফুজ আহমেদ, জ্যোতিকা জ্যোতি, সুইটি, তারিন জাহান, মীর সাব্বিরসহ অনেকে। এসময় বক্তব্য দেন রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ প্রার্থী ড. হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন কোতোয়ালি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রচারণায় অংশ নেবেন তারকারা।  চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একটি সমৃদ্ধশালী দেশ গঠনের। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এসময় অভিনেত্রী তারিন বলেন, ‘প্রতিটি ভোটই অত্যন্ত মূল্যবান। নতুন ভোটার আছেন যারা, তাদের প্রতি আহ্বান তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগকে ভোট দেয়। কারণ আমরা চাই দেশ এগিয়ে যাক।

No comments:

Post a Comment

Ad 2

Ad 2